শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

জাজিরায় বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জাজিরায় পুলিশের অভিযানে বিপুল পরিমান পরিবেশের ক্ষতিকারক অবৈধ পলিথিন জব্দ হয়েছে। ১৩ নভেম্বর সোমবার ভোররাত ৪টার দিকে অবৈধ পলিথিন বহন করার সময় বহনকারী ট্রাকটি আটক করা হয়। পরবর্তীতে জাজিরা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পলিথিন জব্দ করা সহ পলিথিন বহনকারীকে জরিমানা করা হয়।

জানাগেছে, জাজিরা থানা পুলিশের উপ-পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিরহাট পল্লি বিদ্যুৎ পাওয়ার হাউজের নিকট সড়ক থেকে একটি ট্রাক আটক করে। পরবর্তীতে জাজিরা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আটককৃত ট্রাক তল্লাশি করে পরিবেশের জন্য ক্ষতিকর ১ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যাহা ৪৮টি বস্তাবন্দি ছিল।

পরে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পলিথিন বহনকারী ট্রাক চালক পিরোজপুর জেলার স্বরূপকাঠির মো: কামাল চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এতে প্রসিকিউশন প্রদান করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit