রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

গাজা চালাবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী: নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে গাজার সবকিছু পরিচালনা করবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে হামাস— এমনকি কোনো ফিলিস্তিনি বেসামরিক সরকারও প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, আমাদের সব সেনাদের নিয়ে, আমাদের সর্বশক্তি নিয়ে— বিজয়ের আগ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। খবর টাইমস অব ইসরাইলের। নেতানিয়াহু আরও বলেছেন, হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। সেখানে লুকানোর কোনো নিরাপদ জায়গা নেই। হামাসের সব সদস্যকে হত্যা করা হবে। আমাদের সেনারা তাদের আকাশ থেকে হামলা চালাচ্ছে; স্থল থেকে হামলা চালাচ্ছে।

শনিবার নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, যুদ্ধের পর ফিলিস্তিনি অথরিটি গাজায় সরকার প্রতিষ্ঠা করবে কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি জানান, গাজায় পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে, হামাসের সদস্যদের হত্যায় প্রতিরক্ষা বাহিনীর যখন প্রয়োজন গাজায় প্রবেশ করবে।

তিনি আরও বলেছেন, আমি আপনাদের বলতে পারি যুদ্ধ শেষে গাজায় যা থাকবে না সেগুলো হলো— সেখানে কোনো হামাস থাকবে না। এমনকি সেখানে কোনো ফিলিস্তিনি বেসামরিক প্রশাসনও থাকবে না। যারা গাজার শিশুদের ইসরাইলকে ঘৃণা করার শিক্ষা দেবে, ইসরাইলিদের হত্যা এবং ইসরাইলকে নিশ্চিহ্ন করার শিক্ষা দেবে। সেখানে ভিন্ন কিছু থাকতে হবে, তবে সেটি হতে হবে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে।

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit