শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরের দুর্গম চরে ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সশস্ত্র ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে দুর্গম চল অঞ্চলের অসহায় কৃষকেরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নেনের দুর্গম চরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, পদ্মানদীর ওপারে বোয়ালমারী, নদীভরাট, নতুনচর ও ১৪হাজার চরে প্রায় চার হাজার বিঘা জমি রয়েছে। বিপুল পরিমান এ জমি পদ্মা নদীর ওপারে দূর্গম চরে হওয়ার কারণে পার্শ্ববতী রাজশাহী জেলার বাঘা উপজেলার আমজাদ, ভুট্ট, রবি, বিল্লাল, লাভলু, টুটুল, আইনুল, মিনাজ ও মুনতাজ সহ একদল চিহ্নিত ও সশস্ত্র ভূমিদস্যু জোরপূর্বক জমি দখল করে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে।

বাঁধা দিতে গেলে তারা গুলিবর্ষণ ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিচ্ছে। প্রাণভয়ে ওইসকল সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলতে ও বাঁধা দিতেও ভয় পাচ্ছে এলাকার অসহায় কৃষকরা। কৃষকের জমি দখল ও ফসল লুটের ঘটনায় ইউনিজ সরদার নামে এক কৃষক দৌলতপুর ও বাঘা থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। ভূমিদস্যুদের কবল থেকে চরাঞ্চলের অসহায় কৃষকদের জমি দখলমুক্ত ও ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

কৃষকদের সাথে মানববন্ধনে অংশ নেওয়া মরিচা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, তার ইউনিয়নের দূর্গম চরের কৃষকদের প্রায় ৪ হাজার বিঘা জমি দখল করে জমির ফসল লুট করে নিচ্ছে রাজশাহীর বাঘা এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের কবল থেকে জমি ও জমির ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। চরের জমি দখল ও ফসল লুটের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, যাদের জমি তারাই জমি থেকে ফসল কাটছেন। এখানে জমি দখল ও লুটের কোন ঘটনা ঘটছেনা।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit