রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

যেসব কারণে চাকরি ছেড়ে দেয় কর্মীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চলুন জেনে নিই কোন কোন কারণে একজন যোগ্য কর্মী চাকরি ছেড়ে দেন:

বিকাশের অভাব

একজন কর্মচারী যখন কাজ করে, তখন সে এটা ভেবেই কাজ শুরু করে যে সে অনেক কিছু শিখতে পারবে। তবে সময় যাওয়ার পাশাপাশি যখন ওই কর্মচারী পেশা বিকাশের সুযোগের অভাব অনুভব করে, তখন এটি হতে পারে চাকরি ছেড়ে দেয়ার একটি কারণ।
 
পর্যাপ্ত সুবিধা নেই
একটি প্রতিষ্ঠান তার কর্মীদের মূল্যায়ন করার প্রত্যক্ষ প্রতিফলন হলো অফিস থেকে দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধা। যেসব প্রতিষ্ঠানে বেতন ছাড়া আর কোনো সুযোগ-সুবিধা নেই; সেখানে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। তখন সে কর্মী নিজের দক্ষতা, প্রচেষ্টা এবং শিল্পের মানদণ্ড অনুযাীয় নতুন চাকরি খুঁজে নেন।
 
সম্মান
কর্মী যখন নিজের কাজের জায়গাতে যোগ্য সম্মান পায় না তখন সে ব্যক্তি চেষ্টা করে সেখান থেকে সরে যাওয়ার। অনেক সময় কম যোগ্যতার কর্মীকে অধিক মূল্যায়ন করা হয়। তখন মেধাবী কর্মী ওই প্রতিষ্ঠানে কাজ করার উৎসাহ হারিয়ে ফেলেন।
 
দুর্বল নেতৃত্ব
প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে নেতৃত্ব গুরুত্বপূর্ণ। তবে লিডার যদি দুর্বল নেতৃত্ব দেয়, সেক্ষেত্রে অন্য কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তখন যোগ্য ব্যক্তি সেখানে কাজ করতে চায় না এবং সে চাকরি ছেড়ে দেয়। কর্মীদের এমন নেতার প্রয়োজন যার মাধ্যমে স্পষ্ট দিকনির্দেশনা, প্রতিক্রিয়া এবং সমর্থন পাওয়া যায় এবং যারা বিশ্বাস ও সম্মানের পরিবেশ তৈরি করে।
 
অমানবিক আচরণ
অনেক প্রতিষ্ঠানেই কর্মীদের সঙ্গে মানবিক আচরণ করা হয় না। দেখা যায় ছুটি দেয় না, বেশি সময় কাজ করায়, ছুটির দিনেও বাড়িতে কাজ দেয় ইত্যাদি। আর এসব কারণে অনেকের ব্যক্তিগত জীবন ব্যাহত হয়। তখন ওই কর্মী চাকরি ছেড়ে দেয়।
 
স্বীকৃতির অভাব
ভালো কাজের স্বীকৃতির অভাব খুব বেশি দেখা যায় বেশির ভাগ প্রতিষ্ঠানে। সময়ের সঙ্গে সঙ্গে একজন কর্মী কাজের উপযুক্ত মূল্যায়ন না পেলে নিজেকে গুরুত্বহীন ভাবা শুরু করে। আর এ কারণে চাকরির প্রতি সন্তুষ্টি হ্রাস পায় এবং চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
 
চাকরির নিরাপত্তা না থাকা
চাকরির যদি নিরপত্তা না থাকে সেক্ষেত্রে একজন কর্মী সিকিউর চাকরি খুঁজতে থাকে। কেননা, আর্থিক অস্থিতিশীলতার সময়ে কর্মীরা তাদের কাজের নিরাপত্তার অভাব বোধ করে। আর ছাঁটাইয়ের ভয়ও কাজ করে। ফলে কাজে নেতিবাচক প্রভাব পড়ে। এ সবকিছু মিলে সবসময় সিকিউর চাকরি খুঁজে।
 
কাজের প্রতি ভালোবাসা
আপনার যদি কোনো কাজে মন না বসে তাহলে সেটি আপনার কাছে বোঝা হয়ে দাঁড়াবে। তাই যে কোনো কাজের জন্য মোটিভেশন গুরুত্বপূর্ণ। কর্মীদের কাজের স্পৃহা বৃদ্ধির জন্য অফিস পিকনিক, বিভিন্ন ফিটনেস সেশন, অফিসে জিম ইত্যাদি ব্যবস্থা করা যায়। অনেকে আছেন একজনকেই অতিরিক্ত কাজের চাপ দেয়ায় চাকরি ছেড়ে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit