শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২১১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ১৪ বছরে পথচলা এই স্লোগোনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যালি, আলোচনা ও কেককাটা হয়।  দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে একটি র‌্যালি দৌলতপুর প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে দৌলতপুরের সর্বস্তরের গণমাধ্যম কর্মী, আমন্ত্রিত সুধীজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

র‌্যালি শেষে দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক এম মামুন রেজা, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, গণমাধ্যমকর্মী মাহফুজুল আলম, সাইদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, এ্যাড. নাসির উদ্দিন জুয়েল, সফিউল ইসলাম হানিফ, সাইদুল আনাম, রনি আহমেদ ও সোহানুর রহমান শিপন। মোহনা টেলিভিশন দর্শক ফোরাম আয়োজিত মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, আমন্ত্রিত সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোহনা টিভির ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পথচলার আনুষ্ঠানিকভাবে কেককাট হয়। এতে উপস্থিত সকলে অংশ নেয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit