বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে

নেদারল্যান্ডসকে হারিয়ে অবশেষে জয়ে ফিরলো ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্কনিউজঃ টানা ৫ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে আজ নিজেদের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে ইংলিশরা। এই জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে ৭ নম্বরে অবস্থান করছে জস বাটলারের দল।

পুনের মহারাষ্ট ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে ব্যাটিং করে ৩৩৯ রান করে ইংল্যান্ড। ব্যাট হাতে বেন স্টোকস খেলেন ১০৮ রানের ইনিংস। এছাড়া ডেভিড মালান ৮৭ ও ক্রিস ওকস করেন ৫১ রান। জবাবে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ইংলিশদের হয়ে সমান ৩টি করে উইকেট নেন মঈন আলি ও আদিল রাশিদ।

ইংল্যান্ডের সংগ্রহ ৩৩৯ রান

জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ড নেদারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ৩৩৯ রান করেছে। বেন স্টোকস করেন ১০৮ রান।

টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের ৪০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ এবং গাস অ্যাটকিনসন।

নেদারল্যান্ডস একাদশ

ওয়েসলে বারেসি, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লেইডা, লোগান ভ্যান বেইক, রোয়েল্ফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত এবং পল ভ্যান মেইকারেন।

কিউএনবি/বিপুল/০৮.১১.২০২৩/ রাত ১১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit