শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান

ইমামকে সিজদায় পেলে করণীয় কী?

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: ইমাম সাহেবকে সিজদায় পেলে করণীয় কী? তাকবিরে তাহরিমা বলে তখনই ইমামের সঙ্গে সিজদায় শরীক হওয়া, নাকি ইমামে দাঁড়ানোর অপেক্ষা করা, এরপর নামাজে শরীক হওয়া?

হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে (অর্থাৎ যে অবস্থায়ই ইমামকে পাবে, জামাতে শরীক হয়ে যাবে।) (জামে তিরমিজি, হাদিস ৫৯১)

অপর একটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে শরীক হয়ে যাবে। বসা অবস্থায় পেলে বসাতে শরীক হয়ে যাবে। রুকুতে পেলে রুকুতে শরীক হয়ে যাবে। আর সিজদায় পেলে সিজদায় শরীক হয়ে যাবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৩৩৭৩)

তবে সিজদা পাওয়ার দ্বারা ওই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না; বরং রাকাত পাওয়ার জন্য ইমামের সঙ্গে রুকু পাওয়া শর্ত।

সূত্র: আলমাবসূত, সারাখসী ১/৩৫; আলমুহীতুর রাযাবী ১/৩১০; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১; ফাতহুল বারী ২/১৪০

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit