রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে: রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্কনিউজঃ দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ওবায়দুল কাদের জাতিসংঘকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তাদের বক্তব্য বিবৃতি ফালতু হিসেবে বিবেচনা করছেন। এটা কি দেশবাসী জানছে না? বিশ্ববাসী জানছে না? আন্তর্জাতিক সম্প্রদায় এবং তাদের সংগঠনগুলো জানছে না? তাদের এত ক্ষমতার উৎস কোথায় যেখান থেকে তারা এসব কথাবার্তা বলছেন।

রিজভী বলেন, জনগণের সম্মিলিত যে আওয়াজ সেই আওয়াজে আমরা সরকার পতনের ধ্বনি শুনতে পাচ্ছি সেই পতন বেশি দূরে নয়। সেই কারণে ওবায়দুল কাদের এবং অন্যান্য মন্ত্রীরা চিৎকার করে গলার জোরে টেলিভিশনের সমস্ত আলো নিজেদের দিকে নিয়ে গলা ফাটিয়ে অনর্গল মিথ্যা বলছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা একজন কূটনৈতিককে গায়ে হাত তোলার কথা বলে মারধরের কথা বলে চড় দেয়ার কথা বলে কোন পর্যায়ে গেছে রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশের। মার্কিন রাষ্ট্রদূতকে আপনি গায়ে হাত দিবেন দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এই আওয়ামী লীগ।

রিজভী বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে যেভাবে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা হুমকি ধামকি দিচ্ছে সেই কারণে পিটার হাস নিজের এবং এ্যাম্বাসির কর্মকর্তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত বছর রাজধানীর শাহিনবাগে গুম হওয়া নেতাকর্মীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বের হওয়ার সময় তার গাড়ি আটকে হামলা করেছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পিটার হাস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটের অধিকার মানবাধিকার সুরক্ষার কথা বলছেন এটা বলতেই পারেন।

তিনি অভিযোগ করে বলেন, অবরোধ কর্মসূচিতে পূর্বের ন্যায় সারাদেশে চালানো হয়েছে প্রবল বায়ু বয়ে যাওয়ার মতো পুলিশি আক্রমণ। পুলিশ যেন একেবারে ধাবমান হয়েছে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে নেতাদেরকে কর্মীদেরকে ধরতে না পারলে মা-বাবা ভাই পরিবারের অন্য লোকগুলোকে নানাভাবে নাজেহাল হয়রানি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে ঘরবাড়ি আসবাবপত্র।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদস্য আলামিনকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। এখন তাকে কোথায় রেখেছে কিভাবে রেখেছে আমরা জানি না। এই পরিস্থিতি প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে। শেখ হাসিনার সাজানো আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দারা এই কাজগুলো করছে। এটি একটি সামগ্রিক নৈরাজ্য ভীতির পরিবেশ তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে অর্থাৎ বিএনপি’র নেতাকর্মীরা যাতে রাস্তায় নামতে না পারে।

আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ এমন মন্তব্য করে বিএনপির এই শীর্ষনেতা আরও বলেন, সকল প্রতিকূলতা সকল ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মীরা বুকে বুলেট বরণ করে নিয়ে তারা রাজপথে দাঁড়াচ্ছে। রাজপথে তারা দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য দেশের হারানো গণতন্ত্র ফিরে না আসে, অবাধ সুষ্ঠু নির্বাচন না আসা পর্যন্ত তারা রাজপথে থাকবে। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ এর মাঝখানে আমাদের কিছু নেই। আমাদেরকে নিয়ে যেতে পারে কারাগারে নানাভাবে আঘাত করতে পারে, অত্যাচার করতে পারে, আমরা সমস্ত কিছু বরণ করেই আমাদের উদবেল অভিযাত্রা অব্যাহত থাকবে।

এসময় তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষ ন্যায্য পাওনার জন্য আন্দোলন সংগ্রাম করছে তাদের প্রতিও সরকারের বিদ্বেষ ধরা পড়ল তাদের প্রতিও মারমুখী হয়ে উঠছে সরকার। প্রথমে কয়েকদিন আগে একজন শ্রমিক নেতাকে হত্যা করা হয়েছে, আজকে একজন নারী শ্রমিক কেউ হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধুমাত্র সরকারের কাছে নিজেদের কৃতিত্ব ফুটানোর জন্যই এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করেছে। এটা করতে গিয়ে আজকে একজন নারী শ্রমিককেও তারা হত্যা করেছে।

কিউএনবি/বিপুল/০৮.১১.২০২৩/ সন্ধ্যা ৭.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit