শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

প্রসেনজিৎ পরিচালনা করবেন কঙ্গনাকে

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : কঙ্গনা যে হিন্দি ছবিতে ‘নটী বিনোদিনী’ হচ্ছেন, সেখবর অবশ্য পুরনো। এই খবরটা শোনা গিয়েছিল গত বছর অক্টোবরে। তবে তখন ছবিটি ‘মর্দানি’ খ্যাত পরিচালক প্রদীপ সরকারের পরিচালনা করার কথা ছিল। প্রদীপ সরকারের সঙ্গে বিনোদিনী করার কথা নিশ্চিত করেছিলেন কঙ্গনাও। তবে প্রদীপ সরকার আর নেই। চলতি বছরের মার্চ মাসেই হঠাৎ মৃত্যু হয় পরিচালকের। শোনা যাচ্ছে সেই ছবিটিই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে এসেছে।

যদিও এবিষয়ে প্রসেনজিৎ নিজে কোনও কথা জানাননি। তাই প্রদীপ সরকারের যে ছবিটি করার কথা ছিল, এটি সেই ছবি, নাকি সম্পূর্ণ আলাদা, তা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তবে আনন্দপ্লাস সূত্রে খবর প্রসেনজিৎ যে ছবিটি বানাচ্ছেন সেটি প্রযোজনা করার কথা রয়েছে বিখ্যাত রেস্তোরাঁ ব্যবসায়ী অঞ্জন চট্টোপাধ্যায়ের। আর এই ছবির হাত ধরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালনায় ফিরছেন। এই ‘নটী বিনোদিনী’র শ্যুটিং নাকি কলকাতাতেই হবে। 

এর আগে ৯০-এর দশকের গোড়ার দিকে পুরুষোত্তম নামে একটি ছবির পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ। সেই ছবিতে দেবশ্রী রায়ের সঙ্গে নিজেই মুখ্য় ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে এবার আর নিজের পরিচালনাতে অভিনয় করতে চাইছেন না ‘বুম্বা দা’। তবে এর আগে পরিচালনায় ফেরার খবরের কথা নিশ্চিত করে প্রসেনজিৎ ও জানিয়েছিলেন, তিনি যে ছবির পরিচালনা করছেন, সেটা সর্বভারতীয় স্তরেই হবে। 

কলকাতার পাশাপাশি, বলিউডে পা রেখেও বেশ সুনাম অর্জন করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘জুবিলি’ ওয়েব সিরিজে শ্রীকান্ত রায়ের চরিত্রে নজর কেড়েছে তাঁর অভিনয়। প্রশংসিতও হয়েছে সিরিজটি। এদিকে রামকমল মুখোপাধ্যায়ও এর আগে ‘বিনোদিনী’ বানানোর কথা ঘোষণা করেছেন। যে ছবিতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। তাই বেশ বোঝা যাচ্ছে, এবার বিনোদিনী হিসাবে আসল লড়াইটা হতে চলেছে কঙ্গনা ও রুক্মিণীর। 

হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit