শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নেইমারের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, বান্ধবী ব্রুনার বাড়িতে লুটপাট

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক  : এক মাস আগেই মেয়ের বাবা হয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার নেইমার। সেই মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছে। মেয়েকে অপহরণের জন্য নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

সাও পাওলোতে ব্রুনার বাড়িতে হামলার সময় ছিলেন তার মা-বাবা। নেইমারের মেয়ে এবং ব্রুনা সেখানে ছিলেন না। কিন্তু অস্ত্র হাতে দুষ্কৃতকারীরা এসে তাদের খোঁজ করে। ব্রুনাদের না পেয়ে লুটপাট চালায় তারা। যদিও ব্রুনার মা-বাবাকে কোনো আঘাত করেনি দুষ্কৃতকারীরা। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনজন দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢুকে। একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। সেই ব্যক্তি ওই বাড়ির কাছেই থাকতেন বলে জানা গেছে। বাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ। তারা ওই বাড়ি থেকে ঘড়ি, গহনা এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে।

নেইমার এখন আল হিলালের হয়ে খেলছেন। চোট থাকায় আপাতত তিনি দলের বাইরে। মুম্বাই সিটির বিরুদ্ধে খেলার জন্য ভারতে এসেছিল নেইমারের ক্লাব। কিন্তু চোট থাকায় নেইমার ভারতে আসতে পারেননি।

৭ অক্টোবর নেইমারে মেয়ের জন্ম হয়েছে। সমাজিকমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছিলেন নেইমার নিজেই। 

ব্রাজিলের ফুটবল তারকার একটি ছেলে আছে। নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্টাস জন্ম দিয়েছিলেন ছেলে ডাভি লুকা ডে সিলভা স্যান্টসকে। তার বয়স এখন ১২ বছর।

তথ্যসূত্র: আনন্দবাজার।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit