শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম

ধারাভাষ্য থেকে ওয়াকার ইউনুসের নাম প্রত্যাহারে পদক্ষেপ নিতে রুল জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার ওয়াকার ইউনুসের নাম ধারাভাষ্যকারের তালিকা থেকে প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি সভাপতিকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তবা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বলেন, আগামী ১৯ নভেম্বর এ বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেন আদালত।

আইনজীবী মো. ওয়ালী উর রহমান খান এ রিটটি করেছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের চলমান আসরের ৩৮তম ম্যাচে সোমবার দিল্লিতে শ্রীলংকার ইনিংসের ২৫তম ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে যান ম্যাথিউস। ক্রিজে গিয়ে গার্ড নেওয়ার পরই দেখা যায় তার হেলমেটে কিছু একটা সমস্যা হচ্ছে। সেটা ঠিক করতে নেন সময়, আরেকটি হেলমেট আনতে লাগে আরও সময়। এরপর স্টান্স নিলে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

ম্যাথিউস তখন তাকে বোঝানোর চেষ্টা করেন যে, হেলমেটে সমস্যা থাকায় দেরি হচ্ছিল। দূর থেকে মনে হচ্ছিল, সাকিব এটা মানতে রাজি নন। বেশ কিছুটা সময় নিয়ে চলে আলোচনা। ফিল্ডিং অধিনায়ক ছাড় না দেওয়ায় আম্পায়ার মারাইস ইরাসমাসকে টাইমড আউটের ঘোষণা দিতে হয়।

ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে হেলমেট ছুঁড়ে মারেন ম্যাথিউস। এই ঘটনায় উত্তপ্ত পুরো ক্রিকেট দুনিয়া। বেশিরভাগ সাবেক ক্রিকেটার ক্রিকেটীয় স্পিরিটের বিরুদ্ধে যাওয়ার সমালোচনা করছেন সাকিব ও বাংলাদেশের।

ম্যাথিউস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে বাংলাদেশ ক্রিকেট দল ও সাকিব আল হাসানের তুমুল সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনুস ও শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আরনল্ড।

একপর্যায়ে ওয়াকার ইউনুস সাকিব আল হাসান সম্পর্কে বলেন, ‘গাঞ্জি (বাজে) ক্রিকেট, ছি ছি সাকিব এটা কী করলো! তবে সাকিব, একমাত্র সাকিবের পক্ষেই এমন কিছু সম্ভব। ‘

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যা করেছে, তা ক্রিকেটের চেতনাবিরোধী।’
 

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit