শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

অজিদের অবিশ্বাস্য জয়, সেমিফাইনালে যেতে যে জটিল সমীকরণে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গ্রুপ পর্বের আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। ইতোমধ্যে তিন দল নিজেদের জায়গা চূড়ান্ত করেছে সেমিফাইনালে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে জয়ের ফলে তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছেন অজিরা। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। 

চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে চার জয়ের বিপরীতে তাদের রয়েছে চার পরাজয়। ০.০৩৬ নেট রান রেট এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছেন বাবর-রিজওয়ানরা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তারা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে সেই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। 

সেমিফাইনালে উঠতে হলে সর্বপ্রথম ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও হারতে হবে তাদের ম্যাচে। কিউইরা লড়বে শ্রীলংকার বিপক্ষে আর আফগানদের প্রতিপক্ষ প্রোটিয়ারা।

নিউজিল্যান্ড যদি শ্রীলংকার বিপক্ষে ন্যূনতম ১ রানের জয় পায়, সে ক্ষেত্রে ইংল্যান্ডকে ১৩০ রানে হারাতে হবে পাকিস্তান। আর যদি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং অল্প ব্যবধানে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় তা হলে নেট রান রেটের হিসাবে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান।

 

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit