শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ঢাকাসহ আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। 

বুধবার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত শনিবার গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। গত কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এ সময় কারখানায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। 

এ ছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন আন্দোলনরত শ্রমিকরা।

বিজিবি জানিয়েছে, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে আট প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন এবং আশুলিয়া এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পপুলিশ ১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি।

 

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit