শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

তোয়ালে গায়ে সেই দৃশ্যের অভিজ্ঞতা জানালেন ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : ‘টাইগার থ্রি’ নিয়ে হাজির হচ্ছেন সালমান খান আর ক্যাটরিনা জুটি। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই সিনেমার সাফল্যের পর তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন তারা। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এরপর থেকেই ওই দৃশ্যটি নিয়ে ব্যাপক চর্চা হয় ভক্ত মহলে। কিভাবে তোয়ালে গায়ে মারামারি করলেন ক্যাটরিনা, সেই অভিজ্ঞতাই অভিনেত্রী জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। 

যেখানে ক্যাট বলেন, এই দৃশ্যের কাজ করাটা কঠিন ছিল, কারণ একটি বাষ্পযুক্ত গোসলখানায় ধারণ করা হয়েছিল। বাষ্পের কারণে ঘুসি, লাথি দেওয়া কিংবা জাপটে ধরা চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হয় না, ভারতীয় সিনেমায় এর আগে এ রকম কোনো দৃশ্য দেখানো হয়েছে, যেখানে দুজন নারী তোয়ালে পরে মারমারি করছেন।

জানা গেছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তুরস্কে এ দৃশ্যটি ধারণ করা হয়। এটা কেবল একটা সাধারণ অ্যাকশন দৃশ্য নয়। এই দৃশ্যের জন্য ক্যাটরিনা এবং মিশেল বহুদিন ধরে অ্যাকশন ডিরেক্টর সি ইয়ংয়ের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। লাথি মারা থেকে পাঞ্চসহ অনেক কিছুই দেখা যাবে এই দৃশ্যে।

ক্যাটরিনা বলেন, তিনি ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করতে ভালোবাসেন। ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলোতে কাজ করাটা আমি বরাবরই ভালোবাসি। আর এই ফ্র্যাঞ্চাইজি (টাইগার) সবসময়ই আমাকে এ রকম কাজের সুযোগটা দিয়েছে। দর্শক দেখবে, একজন পুরুষের মতো নারীও সমানতালে ফাইট করতে পারে।

প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা ‘টাইগার ৩’। এটি নির্মাণ করেছেন মনীশ শর্মা। এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ইমরান হাশমি, আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাকে দেখা যাবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit