শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

বেসামরিক ইসরাইলিদের হত্যার অভিযোগ, যা বলছে হামাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে হামাস। দলটির অন্যতম শীর্ষ নেতা মুসা আবু মারজুক এ দাবি করেছেন। 

ইসরাইল থেকে নিয়ে যাওয়া জিম্মিদের ব্যাপারে জানতে চাইলে আবু মারজুক বলেন, আমরা তাদের ছেড়ে দিতে চাই কিন্তু যুদ্ধের কারণে তাদের মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। 

শর্ত দিয়ে তিনি বলেন, আমরা তাদের মুক্তি দেব, কিন্তু তার আগে আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।

আবু মারজুক হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান। যুক্তরাজ্য সন্ত্রাসবিরোধী আইনে তার বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে। গত শনিবার একটি উপসাগরীয় দেশে বসে তার সাক্ষাৎকার নেয় বিবিসি। 

৭ অক্টোবরের হামলার পর আবু মারজুকই হামাসের প্রথম শীর্ষ নেতা, যিনি কোনো পশ্চিমা সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।

ইসরাইলের দাবি, গত ৭ অক্টোবর হামাস সুরক্ষিত সীমানা ভেঙে ইসরাইলে প্রবেশ করে যে হামলা চালিয়েছিল, তাতে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে, যাদের প্রায় সবাই বেসামরিক। সেই বিবেচনায় হামাসের এই শীর্ষ নেতার দাবি ইসরাইলের দাবির বিপরীত।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit