শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বাগেরহাটের কচুয়ায় ভুয়া ডাক্তারের কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

এস এম সাইফুল ইসলাম কবির : কচুয়ায় ভুয়া ডাক্তারের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম রাখী ব্যানার্জীর নেতৃত্বে উপজেলা সদরে অভিযান চালিয়ে মো.লোকমান হোসেন (৩৯) নামের একজনকে আটক করা হয়।

এসময়ে তার কাছে চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় তিন মাসের কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত মো.লোকমান হোসেন (৩৯) মোরেলগঞ্জ উপজেলার কিসমত গড়ঘাটা গ্রামের মো.শামসুল হক ফকিরের ছেলে।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম রাখী ব্যানার্জী বলেন, চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ এবং ২৯ ধারা মতে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। অপরাধ নির্মূলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা।

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit