শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

আশুগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামে সোমবার বিকেলে পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে সূর্য (৯) ও সবুজ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সূর্য উপজেলার যাত্রাপুর বোট বাড়ি এলাকার রুবেল মিয়ার ছেলে ও একই এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে সবুজ। সম্পর্কে তারা চাচাতো ভাই। তাদের কেউই সাঁতার জানতো না। খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে সবুজ ও সূর্য সবার অগোচরে নিজ বাড়ির পাশের বোটবাড়ি এলাকার হারুণ চেয়ারম্যানের পুকুরে গোসল করতে যায়। গোসলের কোন এক ফাঁকে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়।

পরে সবুজের লাশ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। এরই মধ্যে পানির নিচ থেক সূর্যকে উদ্ধার করা হয়। তাদেরকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. কামরুল হাসান জানান, ওই দুই শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit