মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৩ শতাংশে

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।  অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশে, যা আগের মাসে ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৮২ শতাংশ। সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কনজুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৮ শতাংশে, যা আগের মাসে ছিল ১২ দশমিক শূন্য এক শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ১২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, মজুরি হার কিছুটা বেড়েছে। অক্টোবরে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।  এক্ষেত্রে কৃষিতে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৯৩ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৭ দশমিক ৯১ শতাংশ। শিল্পে অক্টোবরে হয়েছে ৭ দশমিক ২৪ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ১২ শতাংশ। সেবা খাতে অক্টোবরে হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ১২ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit