শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে সাংবাদিক সোহাগের উপর হামলার ঘটনায় থানায় মামলা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক শহীদুল ইসলাম সোহাগের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সোহাগ জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও ঐতিহ্যবাহী দৌলতপুর প্রেসক্লাবের সদস্য। রবিবার সকালে আহত সাংবাদিক শহীদুল ইসলাম সোহাগ বাদী হয়ে ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে থানা পুলিশ সেটাকে এফআইআর হিসাবে নথিভুক্ত করে, মামলা নম্বার ১১।

উল্লেখ্য,শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সাংবাদিক শহীদুল ইসলাম সোহাগ দৌলতপুর উপজেলা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে গ্রীলের তালা খোলার সময় ৩ টা মোটর সাইকেল যোগে হেলমেট পরা ৮/৯ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।এ সময় তারা বলতে থাকে শালা খুব বেড়ে গেছিস।

সন্ত্রাসীদের হামলার সময় চিৎকার চেচামেচির ফলে, প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এরপর তার স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় আসামিদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit