বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৭১ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে, রবি-২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পিঁয়াজ, মুগ, মসুর ও খেসারী প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ- ২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সহ- সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সূধীজন প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ২০২৩-২৪ অর্থবছরে, রবি-২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পিঁয়াজ, মুগ, মসুর ও খেসারী প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে এবারে উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০২০-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৬৪২০ জন কৃষকের মাঝে গম (৭০০ জন), ভূট্টা (৪২০ জন), সরিষা ( ৪৮০০ জন), সূর্যমুখি (৫০ জন), চিনাবাদাম (২০ জন), পেঁয়াজ (৬০ জন), মুগ (৩০ জন), মসুর (১২০ জন) এবং খেসারী (২২০ জন) চাষের জন্য বরাদ্দ রয়েছে। এর মধ্যে কর্মসচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার ১ বিঘা গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার অথবা সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার অথবা সূর্যমুখি চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। ১ বিঘা ভূট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

১ বিঘা চিনাবাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার অথবা মুগ চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার অথবা মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার অথবা খেসারী চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit