শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক সোহাগ গুরুতর আহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা বাজার সংলগ্ন নিজ বাসার সামনে তাকে লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে এবং সে প্রতিদিনের সংবাদ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

আহত সাংবাদিককের পরিবার সূত্রে জানাগেছে, সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ উপজেলা বাজারে নিজ অফিসের দাপ্তরিক কাজ শেষে বাসায় ফিরে গেটের তালা খুলছিলেন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৮-৯ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে তাকে লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর ও রক্তাক্ত জখম করে। সন্ত্রাসী হামলায় সাংবাদিক সোহাগ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। আহত সাংবাদিকের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ সংশ্লিষ্ট পেশাগত কাজের জন্য সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে সাংবাািদক সোহাগের ওপর এমন হামলা চালিয়েছে বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সোহাগ জানান, পেশাগত কাজ শেষে প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরে গ্রীলের তালা খুলছিলাম। এসময় ৩টা মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরা ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী সন্ত্রাসীরা ‘খুব বেড়ে গেছিস’ বলে লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে এলোপতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। আমার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগের মাথা ও মুখমন্ডলে লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় ৭টা সেলাই দেয়া হয়েছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। এদিকে সাংবাদিকের ওপর হামলার খবর শুনে রবিবার সকালে দৌলতপুরে কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত হওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit