শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে অবৈধ স্টিয়ারিংয়ের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মুর্শিদুল কবির শান্ত (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শান্ত পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ মাস্টারের ছেলে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা মিনা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , সকালে শান্ত নামে ওই শিক্ষার্থী শ্যামনগর থেকে অসুস্থ খালাকে দেখে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

এমন সময় চকঘোগা মিনা বাজার নামক স্থানে অবৈধ স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়িটি ভ্যান গাড়িটিকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্ত’র মৃত্যু হয়।দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকের সাথে থাকা তার একজন সহকারী কে আটক করে স্টিয়ারিং গাড়িটি জব্দ করা হয়েছে। পরবর্তী বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৩/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit