শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ডোমারে ছিন্নমূল কর্মজীবিদের সংগীত প্রতিযোগীতা ও সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত এবং সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন ঘোষনা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নামজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে আরমিন জাহানের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় ডোমার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, প্রতিযোগিতা বাছাই কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, জুড়ি বোর্ডের সমন্বয়কারী আমজাদ হোসেন, মুকুল সওদাগড়, এ্যাড. মালা জেসমিন, নাজিরা আক্তার ফেরদৌসী, পরশ কুমার দন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে শ্রমজীবি ও ছিন্নমূল নারী/পুরুষ মোট ৪৭ জন প্রতিযোগি তাদের সংগীত পরিবেশন করেন ‍

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit