শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ হত্যার প্রতিবাদে দৌলতপুরে সন্তান সংসদের প্রতিবাদ সভা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : বিএনপির মহাসমাবেশে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ কনস্টেবল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টার সময় দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড অফিসে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, দৌলতপুর বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মহসিন আলী।

এ সময় বক্তব্য রাখেন, দৌলতপুর বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার খান, হোগলবাড়ীয়া ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম লিটন, সহ-সভাপতি ফজলে রাব্বি শ্যামল, মরিচা ইউনিয়নের সভাপতি মিলন হোসেন, পিয়ারপুর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম,খলিশাকুন্ডি ইউনিয়নের সভাপতি সোহেল রানা, আড়িয়া ইউনিয়নের সহ-সভাপতি জান্নাতুল মাওয়া মালা,মথুরাপুর ইউনিয়নের সভাপতি আবু সাঈদ, প্রাগপুর ইউনিয়নের সভাপতি মাসুদ রানা, রামকৃষ্ণপুর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম,সাধারন সম্পাদক লামিয়া আক্তার, চিলমারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান,দৌলতপুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের সহ-সভাপতি আবু ইউসুফ লিটন।

রিফায়েতপুর ইউনিয়নের সভাপতি মজনুর রহমান, সাধারন সম্পাদক ফরিদ,বোয়ালিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ফিলিপনগর ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও এ সময় দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,বিএনপি মহাসমাবেশের নামে ঢাকা মহানগরে তান্ডন চালিয়েছে সেদিন। তারা সাংবাদিকদের উপর হামলা করে আহত ও একজনকে নিহত করেছে,সাংবাদিকদের ক্যামেরা ভাঙ্গচুর করেছে,প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে,পুলিশের উপর পরিকল্পিতভাবে হামলা করে কয়েকজন পুলিশকে আহত এবং পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যা করে। পারভেজ মুক্তিযোদ্ধার সন্তান ছিল। আমরা এই হত্যার দ্রুত বিচার দাবী করছি এবং হত্যাকরীদের দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়াও সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit