রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শিক্ষা, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ০১ নভেম্বর (২০২৩ ) বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা এবং ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং- এর সঙ্গে পৃথক দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. 

আখতারুজ্জামান, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর রেক্টর অধ্যাপক ড. নূর হিশাম ইব্রাহিম এবং ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং-এর রেক্টর অধ্যাপক ড. রেতনো দিমারবতী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং-এর ডেপুটি রেক্টর অধ্যাপক ড. সুপ্রিয়তনা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, গ্রাফিক ডিজাইন বিভাগের কয়েকজন শিক্ষক এবং বিদেশি দু’ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা এবং ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং-এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজন করবে। এছাড়া, শিক্ষা ও গবেষণা সরঞ্জাম, প্রকাশনা এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা এবং ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit