বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

দারিদ্র্য দূরীকরণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভূমিকা রাখছে…খাদ্যমন্ত্রী 

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০২ Time View
নওগাঁ প্রতিনিধি :  বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর অনেক বাড়িয়েছে।এ কর্মসূচি দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বুধবার পোরশায় নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।খাদ্যমন্ত্রী বলেন,পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার।এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা, বিধবা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা রয়েছে। এছাড়াও কৃষি প্রণোদনা পাচ্ছে কৃষক। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলে যাচ্ছে অভিভাবকদের মোবাইলে। 

তিনি বলেন, শেখ হাসিনার সরকার গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এটি বিরল।সরকার সাধারণ খেটে খাওয়া মানুষ,  হোটেলের কর্মচারী, ড্রাইভারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে করোনাকালে সহায়তা দিয়েছে ,কেউ বাদ যায়নি। বিএনপির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, তারা নির্বাচন করতে চায় না।জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আন্দোলনের নামে তারা পুলিশ হত্যা করেছে। এসময় তিনি সন্ত্রাসীদল বিএনপিকে প্রত্যাখ্যানের আহবান জানান।তিনি আরো বলেন, গরীব মানুষের আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।তাঁর বিকল্প নেই।বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপকারভোগীদের প্রতি আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহবান জানান মন্ত্রী।

নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আনারুল ইসলাম , সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit