সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ: ৩ পুলিশ আহত, আটক ৩২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কে এফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে আমাদের সামনেই ৪/৫টা পড়ে। এ ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit