মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় ভূয়া নাম্বার থেকে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে  ৫০হাজার টাকা নিল প্রতারক চত্রু

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি,র মাটিরাঙ্গা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো.মেজবাহ উদ্দিন পরিচয়ে(০১৯৭৭-২৩০৬৪৩) নম্বর থেকে ফোন করে মাটিরাঙ্গা বাজার  ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এ প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য উপজেলাবাসীকে অনুরোধ করে গত কাল রবিবার ২৯ অক্টোবর এসিল্যান্ড  মাটিরাঙ্গা ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসও দিয়েছেন।ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র। সম্প্রতি মাটিরাঙ্গা বাজারের  জনৈক ব্যবসায়ী থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রটি।

প্রতারনার শিকার ওই ব্যাবসায়ী সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি মাটিরাঙ্গা এসল্যিান্ড পরিচয়ে জনৈক ব্যক্তি ০১৯৭৭-২৩০৬৪৩ নাম্বার থেকে কল করে মোবাইল কোর্টের বড় অঙ্কে জরিমানা করা হবে বলে ভয়ভীতি দেখায়। এ সময় মাটিরাঙ্গা বাজারেরর  মাহি হোটেল, ফারুক হোটেল, ইকবালের মিষ্টি দোকান ও আয়োজন  সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার  জন্য তালিকা করা হয়ছে।এসময় মোবাইল কোর্ট পরিচালনা   বন্ধ রাখতে হলে এক লাখ টাকা দাবি করেন। পরে তাকে ৫০ হাজার টাকা বিকাশ করতে বলা হয়। পরে ওই ব্যাবসায়ী ০১৮১৮-৫০৪২৪৩ নগদ নাম্বারে তিন দফায় ৫০ হাজার টাকা বিকাশ করনে। বৃহস্পতবিার (২৬ অক্টোবর) বিকেলের দিকে এসিল্যান্ড অফিসে গিয়ে নিশ্চিত হন এসিল্যান্ডের নাম ব্যবহার করে কেউ তার সাথে প্রতারণা করছে।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, প্রতারনার শিকার ওই ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন। প্রতারক চক্রটি মোবাইল কোর্টের ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা নিয়েছে। এছাড়াও আমার নাম ভাঙিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা দাবি করার অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি খতিয়ে দেখছি। এটি একটি প্রতারক চক্ররে কাজ। তিনি বলেন,  মোবাইল কোর্ট নিয়ে লুকোচুরির কিছু নেই। মোবাইল কোর্টের আগে ব্যবসায়ীদের সাথে আমরা কখনোই কথা বলি না। এ বষিয়ে সবাইকে র্সতক থাকার অনুরোধ করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা থানায় অবহিত করার পরার্মশ দেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

কিউএনবি/অনিমা/৩০.১০.২০২৩/রাত ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit