শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আইসিসির ঘোষণা, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে যেসব দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ফিরছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে এ বছরই নয়, ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি। এ মুহূর্তে ভারতের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ। তারই মাঝে আইসিসি জানিয়ে দিল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে কোন কোন দল খেলবে। মোট ৮ দল অংশ নেবে এই টুর্নামেন্টে।

চ্যাম্পিয়নস ট্রফিকে বলা হয়ে থাকে মিনি বিশ্বকাপও। আপাতত চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে ছয় ম্যাচ খেলে ছয়টিতে জিতে ভারত রয়েছে শীর্ষে। ছয় ম্যাচ খেলে ৫টিতে জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই চার দলের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ রয়েছে। এ ছাড়া চলতি ওডিআই বিশ্বকাপ পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে শ্রীলংকা। ছয়ে বাবর আজমের পাকিস্তান এবং সাত নম্বরে রয়েছে হাসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। 

পয়েন্ট টেবিলের পরিস্থিতি অনুযায়ী, গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, সাকিব আল হাসানের বাংলাদেশ এবং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডসের ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ আপাতত অনেকটাই কম। এবার দেখার বিষয়, বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ অবধি কোন ৭ দল পেয়ে যায় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকিট।প্রসঙ্গত, চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। তাই হাইব্রিড মডেলে খেলা হয়। 

 

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit