শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭

দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা আরেক ট্রেনের, নিহত ১৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে অপর একটি ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় সংকেত না পাওয়ায় ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়েছিল বিশাখাপত্তনম-পালাসার একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন।

এ সময় দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন দিক থেকে ভিজাগ-রায়গডড়ের অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ট্রেনচালক সংকেত দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনার পর পর এই লাইনের ১৮টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে এবং ২২টি ট্রেন অন্য লাইনে ডাইভার্ট করা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত বগি ছাড়া মধ্যরাতেই দুর্ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে। ভিজিয়ানগরম কালেক্টর নাগলক্ষ্মী বলেছেন, এই ট্রেন দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহতদের সবাই অন্ধ্রপ্রদেশের। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

এর আগে গত জুনে উড়িষ্যায় তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ২৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। গত ২ জুন বহনাগা বাজার স্টেশনের কাছে শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ত্রিমুখীর সংঘর্ষ হলে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit