বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত ১৬ সদস্যের দলের সঙ্গে তিনজন স্ট্যান্ডবাইও রাখা হয়েছে ।সিরিজটি আইসিসি ওমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। দলে নিয়মিত মুখদের প্রায় সকলেই আছেন। সেই সঙ্গে টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও সুযোগ পেয়েছেন সুমাইয়া খাতুন। স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকছেন অলরাউন্ডার সালমা খাতুন।

৪ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। একই মাঠে ৭ ও ১০ নভেম্বর সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস ফিরে পাওয়া সাপেক্ষে)


স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit