বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি-জামায়াত: জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : মহাসমাবেশকে ঘিরে বিএনপি-জামায়াত আবারও হিংস্র রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে এ কথা লিখেছেন তিনি।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি আর তাদের মিত্র জামায়াত। পল্টন কালভার্ট রোডে পুলিশ সদস্যকে আক্রমণ করার দৃশ্য! কী বীভৎস, কী নির্মম বিএনপি-জামায়াত।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আগেও এই নির্মমতাকে সমর্থন দেয়নি, এখনও দেবে না।’

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নয়াপল্টনে সংঘর্ষ চলাকালে একদল লোক লাঠি হাতে এক পুলিশ সদস্যকে পেটাচ্ছেন। মার খেয়ে ওই পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে আঘাত করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit