শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

রোনালদোর সঙ্গে কী করছেন সালমান?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে বক্সিং ম্যাচ দেখতে গিয়েছিলেন রোনালদো। একই বক্সিং ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা সালমান খান। ম্যাচ চলাকালীন একই ফ্রেমে দেখা গেছে এই দুই তারকাকে। রিয়াদে অনুষ্ঠিত এই বক্সিং ম্যাচে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়ে গিয়েছিলেন রোনালদো। জর্জিনার ঠিক পাশেই বসেছিলেন সালমান। আর আরেক পাশে বসেন রোনালদো। ভাইরাল হওয়া ছবিতে এই তিনজনকে একই ফ্রেমে দেখা গেছে।

টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর মধ্যেকার বক্সিং ম্যাচ দেখতে গিয়েছিলেন রোনালদো-সালমান। তবে সেই ম্যাচ দেখে ইতোমধ্যে ভারত ফিরেছেন সালমান। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন বিগ বসের শো নিয়ে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘টাইগার’ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার-৩ ’। এতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।

এদিকে সৌদি আরবে বেশ ভালো সময় কাটাচ্ছেন রোনালদো। চলতি মৌসুমে তার দল আল নাসরের হয়ে বেশ ধারাবাহিক সিআরসেভেন। আল নাসরের জার্সিতে এই মৌসুমে মোট ১৪ ম্যাচ খেলে ১৪টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit