বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

ঢিলেঢালা বিএনপির ডাকা হরতাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীসহ সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখা যায়, সড়কজুড়ে ছিল অফিস ও স্কুলগামি শিক্ষার্থীদের আনাগোনা। 

এছাড়া, প্রতিটি সড়কে রয়েছে গণপরিবহন। মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রতি সড়কে চলছে বিআরটিসির গণপরিহন। 

রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ বলছে, এ হরতাল মানুষের ভোগান্তি বাড়াবে।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল।

ঢাকার কাছে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অন্যদিনের তুলনায় কম হলেও সকাল থেকেই গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। 

খুলনায় দেখা নেই পিকেটারের। দূরপাল্লার বাস না চললেও স্বাভাবিক রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। 

বিভাগীয় নগরী ময়মনসিংহে হরতালের প্রভাব পড়েনি। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি বাস। কিশোরগঞ্জের ভৈরব থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও পরিবেশ শান্তিপূর্ণ। ট্রেন ও সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক।

হরতালের প্রভাব নেই নাটোর ও বরগুনাতেও। স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit