সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

মোগলাবাজারে দু‘টি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনে এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকারের উন্নয়ন দেখেও যারা না দেখার ভান করে তারা দেশের মানুষের মঙ্গল চায় না। এক শ্রেণির লোক আছে তারা দেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না। তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা সরকারের উন্নয়নকে ম্লান করতে চায় তারা মিরজাফরের প্রেত্মা। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। আমি সিলেট-৩ আসনে নির্বাচিত হয়ে ওয়াদ মোতাবেক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছি। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহবান জানান।

এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল ২৮ অক্টোবর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ২টি রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থান শেষে ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার মিলাদ আহমদ এর সভাপতিত্বে ও রুহুল ইসলাম মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, উপ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য সেলিম আহমদ, জেলা যুবলীগ সদস্য সোহেল আহমদ কর্ণেল, সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির সভাপতি শাহ দেলওয়ার হোসেন, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য ময়নুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুল গফফার, যুবলীগ নেতা হেলাল আহমদ, সাইদুর রহমান, বিশিষ্ট মুরব্বী মনসুর আহমদ, লিয়াকত আলী, মখলেছুর রহমান, কাওছার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাব্বির আহমদ। সড়ক দুটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit