বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম

গাজায় স্থল হামলা: ইসরাইলকে হুশিয়ার করল সৌদি আরব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় স্থল হামলা অব্যাহত রাখার বিপদ সম্পর্কে ইসরাইলকে হুশিয়ার করে দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুশিয়ারি উচ্চারণ করা হয়। 

ইসরাইলি বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে ভূ-গর্ভস্থ ১৫০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলের ইতিহাসে দেশটি ভয়াবহ হামলার শিকার হওয়ার তিন সপ্তাহ পর রাতে গাজায় ব্যাপক অভিযান চলাকালে তারা এসব হামলা চালায়। শনিবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

ইসরাইল বলেছে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের চালানো ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ ইসরাইলি নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরাইলে হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়। এছাড়া তারা ২২০ জনেরও বেশি লোককে আটক করে।

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলের হামলায় ৭,৭০৩ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit