শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

এক সফরেই বিলিয়নিয়ার টেইলর সুইফট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

বিনোদন ডেস্ক : এক সফরের কল্যাণেই আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার বনে গেলেন সংগীত তারকা টেইলর সুইফট। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স বলছে, টেইলর সুইফটের মোট সম্পদ এখন ১ দশমিক ১ বিলিয়ন বা ১১০ কোটি ডলার। ইরাস ট্যুরের কল্যাণে মার্কিন অর্থনীতিতে রেকর্ড–ব্রেকিং অর্থ যোগ করেছেন সুইফট।

ব্লুমবার্গ বলছে, টেইলর সুইফট শুধু তার সংগীত এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এত অর্থ উপার্জন করেছেন। বিনোদন জগতে এমন অর্জন খুব কম মানুষের ঝুলিতেই রয়েছে।

সিটজিকের গ্রোথ মার্কেটিং ডিরেক্টর ক্রিস লেডেন মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে এর আগে বলেছিলেন, টেইলর সুইফটের ‘ইরাস’ ট্যুর বিনোদন অর্থনীতির প্লেবুক নতুন করে লিখছে। তিনি কেবল একজন পারফরমারই নন—তিনি একটি অর্থনৈতিক ঘটনা।

চলতি বছরে টেইলর সুইফট শুধু সুপার বৌল আকারের আয়োজনেই নয়, স্থানীয় সিনেমা থিয়েটারগুলোতেও আধিপত্য বিস্তার করেছেন। উদ্বোধনী সপ্তাহান্তে এই মার্কিন পপ শিল্পীর কনসার্ট ফিল্ম ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ যুক্তরাষ্ট্র এবং কানাডার বক্স অফিসে প্রায় ৯ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে।

এএমসির তথ্য অনুসারে, উদ্বোধনী সপ্তাহান্তে অভ্যন্তরীণ হলগুলোতে সর্বাধিক ব্যবসা করা কনসার্ট চলচ্চিত্রে পরিণত হয়েছে টেইলর সুইফটের ইরাস ট্যুর।

গবেষণা সংস্থা কোয়েশ্চন প্রোর আগস্টের সমীক্ষার তথ্য অনুসারে, ইরাস ট্যুর উত্তর আমেরিকায় টিকিট বিক্রি থেকে আয় করেছে ২২০ কোটি ডলার। এই অভূতপূর্ব আয় যুক্তরাষ্ট্রের প্রাথমিক টিকিট বিক্রিতে এটি রেকর্ড। সুইফট সবে লস অ্যাঞ্জেলেস ট্যুর শেষ করেছেন। পরের বছর উত্তর আমেরিকায় দ্বিতীয় সফর শুরু হবে। ফলে সবচেয়ে বেশি উপার্জনকারী সংগীত সফর হতে যাচ্ছে এটি।

টেইলর সুইফট এখন একটি সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি অর্থনীতিরও বড় প্রভাবক হয়ে উঠেছেন। যেসব শহরে সুইফট পারফর্ম করেছেন, সেখানে গণপরিবহনে চলাচল বেড়েছে এবং হোটেলগুলো ব্যবসা করেছে অভূতপূর্ব। উত্তর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রযুক্তি শহর সান্তা ক্লারাকে ডাকা হচ্ছে ‘সুইফটি ক্লারা’ নামে।

সিয়াটলে সুইফটের কনসার্টে হাজার হাজার মানুষ একসঙ্গে নাচার কারণে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। একজন ভূমিকম্পবিদ বলেছিলেন, সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ২ দশমিক ৩।

ফোর্বস ম্যাগাজিন অনুসারে, টেইলর সুইফট এখন রিয়ান্নাকে ছুঁয়ে ফেলতে পারেন। রিয়ান্না ২০২১ সালে বিলিয়নিয়ার ক্লাবে যুক্ত হন। জে জি এবং বিয়ন্সে ২০১৭ সালে এই মাইলফলক ছুঁয়েছেন। সংগীত ছাড়াও এই জুটির বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit