শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সহিংসতা ছাড়াই জামায়াতের সমাবেশ শেষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

ডেস্কনিউজঃ কোন প্রকার সহিংসতা ছাড়াই রাজধানীর আরামবাগে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ শেষ হয়েছে। পুলিশের সহায়তায় দলটির নেতা কর্মীরা বাড়ি ফিরে যাচ্ছেন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এর আগে আরামবাগ এলাকায় জড়ো হয়ে প্রতিবাদী সংগীত ও স্লোগান দিতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা।

তার আগে সমাবেশের মৌখিক অনুমতি পাওয়ার খবর পেয়ে আরামবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। অল্প সময়ের মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

ভারপ্রাপ্ত আমীর বলেন, ‘২৮ অক্টোবর লগি বৈঠা নিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল আওয়ামী লীগ। সাপের মতো মেরেছিল। আমরা সেই ২৮ অক্টোবরের প্রতিশোধ নিতে চাই। তবে হত্যার বদলে হত্যা নয়। আমরা কোরআন ও সুন্নাহর আইন চালু করে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ।’

সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দসহ দলীয় ও রাজবন্দি সব নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

কিউএনবি/বিপুল/২৮.১০.২০২৩/ বিকাল ৫.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit