সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

পুলিশের দখলে নয়াপল্টন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অংশ দখলে নেয়। এর আগে দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এলে পুলিশ প্রথমে পিছু হটে।

বিকেলের দিকে বিজয়নগর ও আরামবাগের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়তে ছুড়তে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে। এর কিছুক্ষণ পর নয়াপল্টন দখলে নিয়ে নেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দেখা যায়নি।

জানা গেছে, পুরানা পল্টন মোড়ে পুশিলের ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টের দিক যাওয়ার চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের পাল্টা ধাওয়ায় পিছু হটেন তারা। বর্তমানে পুরানা পল্টন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে জলকামান এবং রায়টকারও প্রস্তুত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করে বিএনপি।

এরপর দুপুর দেড়টার দিকে কাকরাইল মোড়েপুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অপরদিকে বিজয়নগরেও সংঘর্ষ শুরু হয়। এতে করে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে এক পুলিশ সদস্য নিহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বিএনপির নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কাকরাইল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৮.১০.২০২৩/ বিকাল ৫.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit