বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

ভয় পাওয়ার কিছু নেই: কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভয় পাওয়ার কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অপশক্তির হাতে ক্ষমতা তুলে দেবে না আওয়ামী লীগ।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের বলেন, নির্বাচনে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় বিএনপি। এজন্য সতর্কতা প্রয়োজন। যেকোনো উপায়ে সহিংসতা প্রতিহত করতে হবে।

শুক্রবার বিকালে শান্তি ও উন্নয়ন সমাবেশের আগের দিন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (শনিবার) শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ দেখিয়ে দিতে চায় তারা অশান্তির বিরুদ্ধে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে অশুভ খেলার পরিকল্পনা করছে বিএনপি। নির্বাচন হেরে যাওয়ার ভয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পর আরেক মুক্তিযুদ্ধ আগামীর নির্বাচন। অপশক্তি চিরতরে বিলীন করতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

কিউএনবি/বিপুল/২৭.১০.২০২৩/সন্ধ্যা ৬.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit