শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নোয়াখালীতে ইলিশ ধরায় ৪ জেলে আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৮০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।  এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর টাংকিরঘাট এলাকার মো.জাকের হোসেনের ছেলে মো.সালাউদ্দিন (২৬), মো.আলতাব হোসেনের ছেলে মো.স্বপন (২৮) একই ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আইন উদ্দিনের ছেলে মো.হাসিব (১৯) মো.সাহাব উদ্দিনের ছেলে মাে.হানিফ (২০)।  

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বয়ারচর টাংকিরঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে থেকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। নৌ-পুলিশ জানায়, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রায়ই নদীতে মাছ ধরতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নো-পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ১হাজার মিটার কারেন্ট জাল, একটি মাছ ধরার ট্রলারসহ ৪ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুমে ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit