মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

উপকার ভোগীর ৩লক্ষ টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বহিস্কার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুরকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঐ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হককে চেয়ারম্যান পদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে পত্র ইস্যু করে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর. সারয়োরার।

এর আগে ২৫ অক্টোবর স্থানীয় এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান সাক্ষরিত একটি চিঠিতে অর্থআত্মসাতের বিষয়টি প্রমাণিত বলে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, কৃষ্ণ কান্ত রায় বিধুর উপকার ভোগীতের ৩,লক্ষ ২ হাজার২ শত ৮০টাকা বিতরণ না করে নিজের হাতে রেখেছেন। যা তদন্তে প্রমাণ পেয়েছে তদন্তকারীরা।

ওই পত্রে চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিধুরকে স্থায়ী বহিষ্কার কেনো করা হবেনা তার কারণ ১০ কর্মদিবসের মধ্যে লালমনিরহাট জেলা প্রশাসকের অফিসে দিতে বলা হয়েছে। এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি.আর. সারওয়ার বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করে রিপোর্ট জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit