বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

যেভাবে রাখলে কখনো পোকায় ধরবে না চাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৯২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চালে পোকা ধরা নতুন কিছু নয়। প্রায় সকলেই কোনও না কোনও সময় এই সমস্যার সম্মুখিন হয়েছেন। বাড়িতে চাল সংরক্ষণ করলে অনেক সময় তাতে পোকা ধরে যায়। একবার পোকা ধরলে সেই চাল বেছে খাবার উপযোগী করাটা অনেক সময়সাপেক্ষ। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে চালো পোকা ধরা বন্ধ করা যায়। চলুন এমন কিছু সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক

১. চালের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে তা কোনও প্লাস্টিকের বড় ব্যাগে ভরে ভাল করে ব্যাগের মুখ বন্ধ করে রাখুন।

২. চাল সংরক্ষণ করার ক্ষেত্রে সব সময় একটা বিষয় মনে রাখতে হবে। চাল যেন বায়ু বায়ুনিরোধক বা এয়ার টাইট ফুড কন্টেইনারে রাখা হয়। এয়ার টাইট কন্টেইনারে চাল রাখলে চালে পোকা যেমন ধরবে না তেমন চাল স্যাতস্যাতে হবে না, এতে কোনও বাজে গন্ধও হবে না।

৩. পোকা ধরে গেলে চালের সেই পাত্রে কয়েকটি নিম পাতা রেখে দিন। নিম পাতা না পেলে তেজপাতাও চালের পাত্রে রাখতে পারেন। দেখবেন চালের পোকা চলে গেছে। পোকা ধরা থেকে মুক্তি পেতে চাইলে চালের পাত্রে সব সময় তেজপাতা রেখে দিন। তাতে চালে পোকা ধরার কোনও সুযোগই নেই।

৪. সব সময় চাল ঠান্ডা জায়গায় রাখবেন। চালের পাত্র কখনও স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখবেন না। চাল ফুরিয়ে গেলে ওই পাত্র পরিষ্কার করে তার পর শুকিয়ে আবার চাল রাখুন।

৫. চালের পাত্র রাখার আগে ওই জায়গার আশেপাশে কীটনাশক স্প্রে করতে পারেন।

৬. চাল থেকে পোকা তাড়ানোর আরেকটি পদ্ধতি হচ্ছে কৌটা ভরতি চাল ফ্রিজে রেখে দিন। দেখবেন ৪-৫ দিন পর চালের সব পোকা মরে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit