বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

নারীঘটিত সম্পর্কে সাবধান থাকবেন মিথুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো। জ্যোতিষী তারকনাথ মন্ডল, সদস্য অ্যাস্ট্রোলজিকাল সোসাইটি কলকাতা।

মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল)

জাতকের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। একই সময়ে প্রবীণ-প্রবীণারা শারীরিক অসুস্থতায় পতিত হতে পারেন।

বৃষ : (২১ এপ্রিল-২০ মে)

জাতকের লগ্নে অবস্থান করায় জীবনে উন্নতি করার সুযোগ রয়েছে। অচিরেই কোনো বন্ধুর সবল হাত ধরে বৈতরণি পার হবেন।

মিথুন : (২১ মে-২০ জুন)

জাতক নারীঘটিত সম্পর্কে সাবধান। নীতিবহির্ভূত কার্যকলাপে জড়াবেন না। বন্ধুদের প্ররোচনায় জোর করে প্রেম করা থেকে বিরত থাকুন।

কর্কট : (২১ জুন-২০ জুলাই)

ধর্মীয় সমাজে অবদান রাখার সঠিক সময়। জাতক ধর্মীয় কাজে সম্মান পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট)

অধিক লাভের আশায় শঠতার আশ্রয় নেবেন না। অংশীদারের অনৈতিক বুদ্ধি গ্রহণ করবেন না।

কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

যুবতী রমণীর জীবনে প্রেমের যোগ রয়েছে। তবে কিছুতেই আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। প্রেম যতই গভীর হোক, বুঝেশুনে বিশ্বাস করুন।

তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

জীবনে প্রশাসনিক কাজে জড়িতদের উৎকোচের প্রলোভনে পা না দেওয়াই ভালো। না হলে উৎকোচ সংক্রান্ত বিষয়ে ভুলের মাশুল গুনতে হতে পারে।

বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর)

শনিগ্রহের সংযোগের ফলে গচ্ছিত অর্থের ভরাডুবি হওয়ার সম্ভাবনা। তাই অযথা কাউকে টাকা না দেওয়াই ভালো।

ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর)

জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়াই ভালো। হয়তো এত দিনের পুরনো কোনো ইচ্ছা পূরণ হবে।

মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। এ সপ্তাহে ব্যবসায়ে জড়াবেন না। কারণ বর্তমানে সামাজিকভাবে সময়টা ব্যবসাবান্ধব নয়।

কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সবার চিন্তা আপনি না করলেও চলবে। এবার একটু ভেবেচিন্তে নিজের দিকে তাকান। আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না।

মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সৃষ্টির শুরু থেকে পরোপকারের নেশায় জাতক বিভোর। চতুর লোকের মিষ্টি কথায় ভুলবেন না। এরা আপনার সরলতার সুযোগে নিয়ে ফাঁসাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit