শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

নেতৃত্ব ছাড়তে রাজি নন বাটলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, কিন্তু এবারের বিশ্বকাপে তাদের পারফরম্যান্স যাচ্ছেতাই। কোনো কিছুতেই যেন ব্যর্থতার বলয় ভাঙতে পারছে না ইংলিশরা। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জস বাটলারের নেতৃত্ব নিয়ে। তবে নেতৃত্ব চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান।

বেঙ্গালুরুতে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দুয়ারে পৌঁছে গেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে তাদের জয় কেবল একটি, পয়েন্ট টেবিলে আছে ৯ নম্বরে।

ব্যাটিং ব্যর্থতায় একের পর এক ম্যাচ হারছে ইংলিশরা। লঙ্কানদের বিপক্ষে তারা গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। দলটির যে ব্যাটিং লাইন আপ, তার সঙ্গে এই স্কোর একেবারেই মানানসই নয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭০ ও আফগানিস্তানের সঙ্গে ২১৫ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছিল তারা।

ছন্দে নেই বাটলার নিজেও। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন তিনি। অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ কি-না, এমন প্রশ্নে তার উত্তর, ‘হ্যাঁ।’

নিজেকে যোগ্য অধিনায়কও মনে করেন বাটলার। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে হতবাক তিনি নিজেও, ‘একজন অধিনায়ক, একজন নেতা হিসেবে আমার নিজের ওপর অনেক আস্থা ও বিশ্বাস আছে, একজন খেলোয়াড় হিসেবেও তাই। সবসময় প্রশ্ন করছেন যে, কিভাবে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারি এবং দলকে সঠিক পথে নিতে পারি। কিন্তু যদি জিজ্ঞেস করেন যে, আমার এখনও দলের অধিনায়ক থাকা উচিত কি-না, প্রশ্নটা আমার চেয়ে ছেলেদের কাছে করাটা গুরুত্বপূর্ণ।’

গাণিতিকভাবে এখনও সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে ইংল্যান্ডের। এজন্য বাকি চার ম্যাচে অবশ্যই জিততে হবে তাদের। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত, যারা পাঁচ ম্যাচে সবগুলি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit