সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

বিশ্বকাপ আয়োজন করেও বিশাল অঙ্কের ক্ষতি অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টসে ডেস্ক : ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে লাভের মুখ দেখেইনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), লোকসান হয়েছে বিশাল অঙ্কের অর্থ। যার পরিমাণ ১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার।

২০১৫ বিশ্বকাপের পর গত বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাত বছরের ব্যবধানে দুটি আইসিসি ইভেন্ট আয়োজন হলো দেশটিতে। আর টি-টোয়েন্টি ক্রিকেট তো বর্তমানে অনেক জনপ্রিয়। তবুও লোকসানই হয়েছে অস্ট্রেলিয়ান বোর্ডের।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গতকাল ২০২২-২৩ অর্থবছরের এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আয় হয়েছে ৪ কোটি ২৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি ৪৬৭ কোটি ৬৯ লাখ টাকা)। ক্ষতি হয়েছে ১ কোটি ৬৯ লাখ ডলার (বাংলাদেশি ১৮৫ কোটি ৯৭ লাখ টাকা)।

লাভ-ক্ষতির অঙ্ক যা-ই হোক না কেন, স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন হাজার হাজার ভক্ত-সমর্থক। টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দর্শক ছিল ৯২ হাজার। শেষ বলের রোমাঞ্চে সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক না হলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশে দর্শক একেবারে কম হয়নি। পার্থ স্টেডিয়ামে পার্থ স্করচার্স ও ব্রিসবেন হিটের বিগ ব্যাশ ফাইনালে দর্শক ছিল ৫৩ হাজার ৮৬৬। পাশাপাশি ফক্সটেল গ্রুপ ও সেভেন ওয়েস্ট মিডিয়ার সঙ্গে ২০২৪-৩১ পর্যন্ত সাত বছরের মিডিয়া স্বত্ব চুক্তি সিএ করেছে ১৫১ কোটি ২০ লাখ ডলারে (বাংলাদেশি ১৬ হাজার ৬৩৮ কোটি ৬৪ লাখ টাকা)। তারা এই চুক্তি করেছে সাত বছরে অস্ট্রেলিয়ায় ক্রিকেট সম্প্রচার করতে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit