বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

উসমানীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস চেকআপ ও ঔষুধ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সলর ড. জহিরুল ইসলাম শাকিল বলেছেন, আলোর নিচে অন্ধকার। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা অথচ শিক্ষা-চিকিৎসা ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দেশ দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে বৈদেশি রেমিট্যান্স ও রপ্তানির জন্য।

প্রবাসীরা যদি কোন কারণে নাখোস হয়ে যান তাহলে আমাদের ফরেন রির্জাভ কমে যাবে। ফরেন রির্জাম কমে গেলে আমরা কোন জিনিস আমদানী করতে পারবো না। জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেই জন্য প্রবাসীরা হচ্ছেন আমাদের দেশের শ্রেষ্ট সন্তান। দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। তাদেরকে যথাযত সম্মান ও মর্যাদা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের দেশের প্রতি মায়া-আবেগ বেশি থাকে। সেই জন্য তারা বার বার দেশে ছুটে আসেন। তারা মনে করেন দেশের মানুষের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে মুমিন ভাই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। এছাড়াও তিনি করোনাকালিন সময়ে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এলাকার মানুষের পাশে দাড়িয়ে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার উসমানীনগর উপজেলার উসমানপুর গ্রামের সৈয়দ আব্দুল মালিক’র বাড়ীতে মরহুমা কাজী নূরজাহান বেগমের রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস চেকআপ ও ঔষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

যুক্তরাজ্য যুবলীগের য্গ্মু সাধারণ সম্পাদক কলেজের সাবেক ভিপি প্রবাসী সৈয়দ আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সমাজকর্মী সৈয়দ শিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল, উসমানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ডা. তখলিছ আলী, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ আব্দুল হামিদ, কিন্ট ইউকের কাউন্সিলর ইন্সপেক্টর মুহিবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এস. এম সুজন, ড্রীম সিলেট’র সম্পাদক শেখ আব্দুল মজিদ, মেম্বার আনোয়ার মিয়া, মিনহাজ আহমদ সার্জন, মকদ্দছ আলী, লাল মিয়া, মোঃ শফিক, খোকন মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন-হাফিজ মুহিবুর রহমান(ইমামওখতিব উছমানপুর জামে মসজিদ)।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit