রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি খাজা টাওয়ারের আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন। ১৪ তলা ভবনের ১৩ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু রাত সাড়ে ৯টার সময়ও আগুন নিয়ন্ত্রণের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তবে ফায়ার সার্ভিস অ্যান্ড নিয়ন্ত্রণ কক্ষের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার গণমাধ্যমকে বলেন, আটকে পড়া ৮ জনকে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আর কোনো তলায় কেউ আটকে আছে কিনা দেখতে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন ফ্লোরে তল্লাশি চালাচ্ছে। তবে ভেতরে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে, একটু সময় লাগছে।

আগুনের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, বাণিজ্যিক ভবন যেগুলো রয়েছে সেখানে যারা অফিস পরিচালনা করছে বা ভবন সংশ্লিষ্টদের উচিত অগ্নি নিরাপত্তার বিভিন্ন বিষয় নিশ্চিত করা। ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, বৈদ্যুতিক সেফটি এসব বিষয় সম্পর্কে সবার নিশ্চিত থাকতে হবে।

মেয়র আতিক আরো বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি হবে। তারপর বোঝা যাবে এ ভবনে কী ধরনের সমস্যা ছিল। উদ্ধার কাজ এখনো চলছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীসহ সিটি করপোরেশনের লোকজন কাজ করছে। সব ধরনের কার্যক্রম শেষ হলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। ডি টি এল মেশিন আনার কারণে ফায়ার সার্ভিস উঁচু ভবনের আগুন নেভাতে পেরেছে। এই মেশিনে সাকসেসফুলি কাজ হয়েছে। এ ধরনের আরো পাঁচটি মেশিন আনা হবে।

তিনি বলেন, ১১ তলা, ১৩ তলা এবং ১৪ তলা থেকে অনেককেই নামানো সম্ভব হয়েছে। সিঁড়িগুলো পরিষ্কার রাখার জন্য বলা হয় সবসময়। সে কারণেই আজ অনেকে সিঁড়ি ব্যবহার করে নামতে পেরেছে। ভেতরে এখনো ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। তারা ভবনের প্রতিটি তলা চেক করছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সবাই কাজ করবে। বিভিন্ন তার রয়েছে, সেগুলো আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসতে হবে। আমরা বিভিন্ন সময় তার কেটে দিয়ে অভিযান পরিচালনা করি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন যে রাস্তাগুলো হচ্ছে সেখানে আন্ডারগ্রাউন্ড ক্যাবলের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন যে ১৮টি ওয়ার্ডে কাজ হচ্ছে, প্রত্যেকটি ওয়ার্ডে কোনো ঝুলন্ত তার থাকবে না।

ফায়ার ড্রিল নিশ্চিত হওয়ার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের বিষয়টি তদারকি করারও নির্দেশনা দেন মেয়র আতিক।

কিউএনবি/বিপুল/ ২৬.১০.২০২৩/ রাত ১০.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit