শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

পায়ের ব্যথা কমাতে যেভাবে মালিশ করবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে মালিশ বেশ কাজে দেয়। তবে ঠিকভাবে মালিশ না করতে পারলে ব্যথাও উপশম হয় না। পায়ের মালিশের জন্য আছে কিছু পন্থা। চলুন সেগুলোই জেনে নেওয়া যাক।

লুদের পেস্ট দিয়ে মালিশ
পায়ের শিরায় ব্যথা হলে হলুদের পেস্ট ব্যবহার করতে পারেন। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পায়ের শিরার ব্যথা উপশমে কার্যকর হতে পারে। এটি ব্যবহার করতে হলুদের সঙ্গে সামান্য সরিষার তেল মিশিয়ে পায়ে লাগান। এটি অনেক স্বস্তি প্রদান করবে। এ ছাড়া হলুদের দুধ পান করলে পায়ের শিরায় ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়।

ইউক্যালিপটাসের তেল দিয়ে মালিশ
ইউক্যালিপটাসের তেল স্নায়ুর ব্যথা কমাতে খুবই উপকারী। রাতে ঘুমানোর আগে এই তেল ব্যবহার করুন। এটি ব্যবহার করার জন্য, প্রথমে আপনার পা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এবার এই তেল পায়ে লাগিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন। এটি স্নায়ুতে চাপ এবং ব্যথা থেকে মুক্তি দিতে পারে।

ক্যাস্টর অয়েল দিয়ে মালিশ
ক্যাস্টর অয়েল পায়ে ব্যথা এবং ক্র্যাম্প থেকে মুক্তি দিতে পারে। নিয়মিত এই তেল দিয়ে পা ম্যাসাজ করুন। এ ছাড়া তেল না থাকলে যেকোনো তেলে ক্যাস্টর পাতা দিয়ে সামান্য গরম করুন। এবার এই তেল দিয়ে পা ম্যাসাজ করুন।

ঠান্ডা-গরম পানিতে ফুট ম্যাসাজ
পায়ের গোড়ালি বা পায়ের পাতার ব্যথায় ঠান্ডা-গরম পানিতে পা ডুবিয়ে শেঁক দিতে পারলে দ্রুত ব্যথা কমে যায়। সহ্য করতে পারেন এমন গরম পানিতে কিছুক্ষণ (মিনিট খানেক) পা ডুবিয়ে রেখে তারপর ফের ঠান্ডা পানিতে পা ডুবিয়ে শেঁক দিতে পারেন। এই ভাবে মিনিট ১৫ শেঁক দিতে পারলে পায়ের ব্যথা দ্রুত কমে যাবে, আরাম পাবেন।ৃ

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit