শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রয়োজনে সারা দেশে ভোট বন্ধ করে দেওয়া হবে: সিইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে ভোট বন্ধ করে প্রিসাইডিং অফিসারদের কেন্দ্র ত্যাগের কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোট বন্ধ না করলে সেটিও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে সারা দেশের ভোট বন্ধ করে দেওয়া হবে। ভোট যাতে বাধাগ্রস্ত না হয়, তার জন্য সংশ্লিষ্ট সবার সহায়তা চান তিনি।

সংলাপে জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, আপনি প্রিসাইডিং অফিসারকে বলেছেন- যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে লিভ ইট। তাহলে পুরো কান্ট্রিতে যদি নির্বাচন ঠিকমতো না হয়, তখন আপনি কী করবেন?

জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, তাহলে ইলেকশন হবে না, আবার হবে। সারা দেশে নির্বাচন বন্ধ হয়ে যাবে। ওই সেন্টারের নির্বাচন বন্ধ করে দেব, আবার করব। উই হ্যাভ টু বি কারেজিয়াস, উই হ্যাব টু ডু দ্যাট।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে জ্যেষ্ঠ সাংবাদিক ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, কারও কথা শুনবেন না, ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠাবেন ফজরের পর।

নির্বাচনকে গণতন্ত্রের পিলার উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, আপনারা (ইসি) কাউকে গ্রাহ্য করবেন না। আপনি আপনার কাজ করবেন। আমার অনুরোধ ফজরের পর ব্যালট পাঠাবেন। কারও কোনো কথা শুনবেন না। ব্যালট পেপার সকালে পাঠাবেন। অতীতে নির্বাচন কমিশন কী করেছে তা থেকে ধারণা নিয়ে নির্বাচন করবেন।

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা কম উল্লেখ করে তিনি বলেন, জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয় তা করেন। তিনি আরও বলেন, আমরা গণমাধ্যমকর্মীরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit